ঢাবিতে তরুণী নির্যাতন: সিসিটিভিতে ধরা পড়ল মারধরের চিত্র

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ PM
মারধর ও নির্যাতনের ঘটনার সিসিটিভি ফুটেজ

মারধর ও নির্যাতনের ঘটনার সিসিটিভি ফুটেজ © টিডিসি সম্পাদিত

রাজধানীর টিএসসি মোড়ে দুই তরুণী ও এক তরুণকে মারধর ও নির্যাতনের ঘটনায় জড়িত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

গণমাধ্যমের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিএসসি এলাকায় একটি বাইক থামিয়ে নামেন এক তরুণ ও তরুণী। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। কিছুক্ষণ পর কথা কাটাকাটির একপর্যায়ে শুরু হয় মারধর।

ফুটেজ অনুযায়ী, প্রথমে বাইকচালক যুবকের ওপর হামলা চালানো হয়। পরে ভুক্তভোগীদের পরিচিত আরও দুই তরুণী ও এক যুবক ঘটনাস্থলে এলে তাদেরও মারধর করা হয়। হেলমেট, কিল-ঘুষি, লাঠি ও ‘ফ্লাইং কিক’ দিয়ে প্রায় ২৫ মিনিট ধরে নির্যাতনের দৃশ্য ধরা পড়ে সিসিটিভিতে। দুই তরুণীর মাথায় হেলমেট দিয়ে একাধিকবার আঘাত করা হয় বলেও দেখা যায়।

ভুক্তভোগীদের একজন জানান, তাকে মারধরের কারণ তিনি নিজেও জানেন না। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করা হলেও তাৎক্ষণিক কোনো হস্তক্ষেপ পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

সিসিটিভি বিশ্লেষণ করে প্রক্টোরিয়াল টিম দুই শিক্ষার্থীকে শনাক্ত করেছে। তারা হলেন-বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার তুষার। ঘটনার পর থেকেই তারা পলাতক এবং তাদের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, নারীদের ওপর আক্রমণের ভিডিও প্রকাশ্যে আসায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9