এক নজরে দেখুন ডাকসু নির্বাচনে কোন হলের ভোটকেন্দ্র কোথায়

২২ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ছিল মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এর মধ্যে ৫০৯টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। পরে বিকেলে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। একইদিনে ফলাফল ঘোষণা করা হবে। 

এবারে নির্বাচনেও ভোটকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের হলে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরেও ভোটকেন্দ্র থাকবে। সভার সিদ্ধান্ত এবারে ডাকসু নির্বাচনে কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে ভোট দিবেন সে তালিকা দেখুন।

কার্জন হল কেন্দ্রে ভোট দিবেন- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল; অমর একুশে হল; ফজলুল হক মুসলিম হল।

শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিবেন- জগন্নাথ হল; শহীদ সার্জেন্ট জহুরুল হক হল; সলিমুল্লাহ মুসলিম হল।

ছাত্র-শিক্ষক কেন্দ্র কেন্দ্রে ভোট দিবেন- রোকেয়া হল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিবেন- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

সিনেট ভবন কেন্দ্রে ভোট দিবেন- স্যার এ এফ রহমান হল; হাজী মুহম্মদ মুহসীন হল; বিজয় একাত্তর হল।

উদয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন- সূর্যসেন হল; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল; কবি জসীম উদদীন হল।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিবেন- কবি সুফিয়া কামাল হল।

ইউ ল্যাব স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন- শামসুন নাহার হল।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬