জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো জসীমের বিপরীতে লড়ছেন যারা

২২ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ PM
জসীমউদ্দিন খান

জসীমউদ্দিন খান © সংগৃহীত ছবি

জুলাইয়ের গণঅভ্যুত্থানে চোখ হারানো জসীমউদ্দিন খান এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্পাদক পদে লড়ছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) যাচাই-বাছাই শেষে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। 

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানায়, যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকায় বৈধ প্রার্থী ৪৬২ জন ও হল সংসদে ১ হাজার ১০৮ জন রাখা হয়। এরমধ্যে আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন বৈধ প্রার্থী হিসেবে গণ্য হয়েছেন।

জানা গেছে, জসীমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের (বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির) প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার পদে তিনি সহ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আন্তর্জাতিক সম্পাদক পদে লড়ছেন যারা- আকিব হাসান, ইমরান মিয়া, এইচ. এ. এম. ফাহিম কবির, জসীমউদ্দিন খান, তাসনিম বিন মাহফুজ, নাফিজ বাশার আলিফ, মুস্তাকীম মাহমুদ রাহীম, মেহেদী হাসান, মো. শাকিব মাহামুদ, মো. আতাউর রহমান, মো. তোফাজ্জল হক আকাশ, মো. নাঈমুদ্দীন, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাকিব ও রেজওয়ান আহম্মেদ রিফাত। 

এর আগে, গত বুধবার ডাকসু নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বৃহস্পতিবারে ৪৬২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। অপরদিকে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।

 

 

 

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক সেলিনা
  • ০৮ নভেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ
  • ০৮ নভেম্বর ২০২৬
খাওয়াতে বা কাঁদলেই শিশুর হাতে স্মার্টফোন, অজান্তেই যেসব ঝুঁ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে পছন্দের শীর্ষে থাকা তিন প্রতিষ্ঠা…
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০৮ নভেম্বর ২০২৬
গলাচিপা মৎস্য অফিসে সূর্যাস্তের পরও উড়ল জাতীয় পতাকা, অবহেলা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950