ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার, প্রক্টর অফিস ঘেরাও কর্মসুচি ডাকসুর

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় এলাকা। এই ঘটনার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির জবাব চেয়ে আজ শনিবার দুপুরে প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই ইস্যুতে বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

শনিবার সকাল ৬টায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের প্রক্টর অফিস ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন ‘আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এই অবস্থান ও ঘেরাও কর্মসূচি শুরু হবে।’

এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সাংকৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা রাতের আধারে ক্যাম্পাসে পোস্টার টাঙিয়েছে! নির্বাচনের পরপর দেশব্যাপী নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গণহারে জামিন দেওয়া শুরু হয়েছে! বিএনপি নেতারা নিজে উপস্থিত থেকে লীগের অফিস উন্মুক্ত করেছে! বিশ্ববিদ্যালয়ে রাতের আধারে পোস্টার লাগায়ছে আজ! অথচ প্রক্টোরিয়াল টিম এবং পুলিশ প্রশাসনের নির্বিকার! যা আমাদের যথেষ্ট ভাবিয়ে তুলছে!

তিনি আরও বলেন, আমরা জানতে চাই কীসের সমঝোতার ভিত্তিতে পুলিশ প্রশাসন নিষিদ্ধ লীগকে স্পেস দিচ্ছে? আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই নিষিদ্ধ লীগের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না! যারা সমাঝোতার ভিত্তিতে স্পেস দিচ্ছেন এবং লীগের সন্ত্রাসীদের উন্মুক্ত করে পুনরায় সন্ত্রাস করার পথ তৈরি করছেন তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে।

এর আগে, শনিবার রাত দেড়টার দিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পলাতক সভাপতি মাজহারুল কবির শয়নের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ,  কলা ভবন সংলগ্ন শ্যাডো, ডাকসু ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান চত্তর, চারুকলা, হাকিম চত্বর, শামসুন্নাহার হল, কার্জন হল ও জগন্নাথ হলের বিভিন্ন দেয়ালে ‘বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি চাই’ সম্বলিত পোস্টার লাগানো হয়েছে। 

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬