সোমবার পর্যন্ত ঢাবির হল ও ক্যাম্পাসে প্রচারণা চালানোয় নিষেধাজ্ঞা

২১ আগস্ট ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:২৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আগামী সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।  

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, আজ ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত কেউ হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না। ২৬ আগস্ট থেকে প্রার্থীরা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। 

আরও বলা হয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে প্রচারণা চালালে এটি ডাকসু নির্বাচন ২০২৫-এর আচরণবিধি ভঙ্গ হিসাবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রয়েছে। বৃহস্পতিবার রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তালিকা প্রকাশ করেন।

ট্যাগ: ডাকসু
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে দুই ‘বড় প্…
  • ১৮ অক্টোবর ২০২৬
সরকারি সেবা পেতে ঘুষ দিতে হয় ৭৪ শতাংশ সেবাপ্রার্থীকে: গবেষণা
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬