ডাকসু নির্বাচন

খুলনার আঞ্চলিক ভাষায় ভোট চাইলেন আশরেফা, বললেন ‘আমি ভদ্র মানুষির মাইয়ে’

২২ আগস্ট ২০২৫, ১২:১০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
আশরেফা খাতুন

আশরেফা খাতুন © সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে মনোনীত এজিএস প্রার্থী আশরেফা খাতুন ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, আমি হলাম গিয়ে খুলনার মানুষ। ভদ্র মানুষির মাইয়ে। তুমাগে সাথে কোনো ক্যাচালে যাব না। আমারে ভোট দিলি তুমরা এমন একজনকে পাবা যে তুমাগে দাবি আদায় করার জন্যি কোনো প্রশাসনের বাধাবিপত্তি মানবে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে খুলনার আঞ্চলিক ভাষায় ভাব প্রকাশের মাধ্যমে তিনি এ মন্তব্য করে অভিনব পদ্ধতিতে ভোট চান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, শোনো ভাই, আমি হলাম গিয়ে খুলনার মানুষ। আমাগে অত ভয়ডর নাই। বছরে একটা-দুইডে ঘূর্ণিঝড় দেইখে দেইখে সব ঝই-ঝামেলা আমাগে গায়ে সয়ে গেছে। আমি ভদ্র মানুষির মাইয়ে। আমি তুমাগে সাথে কোনো ক্যাচালে যাব না।

আশরেফা আরও বলেন, আমারে ভোট দিলি তুমরা এমন একজনকে পাবা যে তুমাগে দাবি আদায় করার জন্যি কোনো প্রশাসনের বাধাবিপত্তি মানবে না। আমার এক কথা, এক কাজ। এহন ভাইবে দেহো কী করবা।

 

ট্যাগ: ডাকসু
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬