ডাকসুতে বৈধ প্রার্থী ৪৬২ জন, হল সংসদে ১১০৮

২১ আগস্ট ২০২৫, ১১:৫২ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
ডাকসু ভবন

ডাকসু ভবন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তালিকা প্রকাশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৪৬২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। অপরদিকে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

এতে আরও বলা হয়, হল সংসদে ১ হাজার ১০৯ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ১০৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। মাত্র একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ  সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৯ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক  পদে ১৩ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য সম্পাদক পদে ১৯ জন এবং সদস্য পদে ২১৫ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন।

হল সংসদে মোট পদসংখ্যা ১৩টি। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছাড়াও সম্পাদক পদ ৬টি ও সদস্য পদ ৪টি।

প্রাথমিক তালিকা অনুযায়ী বিভিন্ন হলে বৈধ প্রার্থীর সংখ্যা-
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ৭০, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ৩১, সলিমুল্লাহ মুসলিম হল ৬২, জগন্নাথ হল ৫৯, ফজলুল হক মুসলিম হল ৬৪, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮১, রোকেয়া হল ৪৫, সূর্যসেন হল ৭৯, হাজী মুহম্মদ মুহসীন হল ৬৫, শামসুন নাহার হল ৩৬, কবি জসীম উদ্দীন হল ৬৯, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৮, শেখ মুজিবুর রহমান হল ৬৮, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৩৬, অমর একুশে হল ৮১, কবি সুফিয়া কামাল হল ৪০, বিজয় একাত্তর হল ৭৭ এবং স্যার এ এফ রহমান হলে ৬৭ জন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।

 

  

ট্যাগ: ডাকসু
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950