ভোলার ১৪ গ্রামে ঈদ শুক্রবার, ৩ হাজার পরিবারে প্রস্তুতির আমেজ

১৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ PM
ভোলার ১৪ গ্রামে ঈদ শুক্রবার, ৩ হাজার পরিবারে প্রস্তুতির আমেজ

ভোলার ১৪ গ্রামে ঈদ শুক্রবার, ৩ হাজার পরিবারে প্রস্তুতির আমেজ © ফাইল ছবি

ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, টবগী গ্রামের খলিফা মরহুম মজনু মিয়ার নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হবে এ জামাত। এতে ইমামতি করবেন মাওলানা শিহাব উদ্দিন। একই সময়ে গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে এবং সকাল সাড়ে ৯টায় পঞ্চায়েত বাড়ির জামে মসজিদেও ঈদের নামাজ আদায় করা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সুরেশ্বর দরবারের অনুসারী ও ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত পরিবারের সদস্য জয়গুন বিবি জানান, খলিফা মজনু মিয়ার মৃত্যুর পর তাঁর ছোট ছেলে রাশেদুল ইসলাম বাবু এ দায়িত্ব পালন করে আসছেন।

রাশেদুল ইসলাম বাবু বলেন, ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করছেন। সেই ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ের একদিন আগে ঈদ উদ্‌যাপন করা হবে।

তিনি আরও জানান, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দুল্লাহ মাঝি বাড়ি এবং লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পশ্চিম পাশে পাটোয়ারী বাড়ির জামে মসজিদ সংলগ্ন এলাকাও রয়েছে।

এই ১৪টি গ্রামের মধ্যে রয়েছে ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া, লালমোহন উপজেলার পৌর শহর ও ফরাজগঞ্জ এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা।

উল্লেখ্য, সুরেশ্বর দরবার পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া ও ভান্ডারী শরীফের অনুসারী এসব পরিবারের সদস্যরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা পালন করে আসছেন।

ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9