ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১২ মার্চ ২০২৬, ০১:৪১ PM
এলাকাবাসীর মানববন্ধন (ইনসেটে ভেসে আসা জাহাজ)

এলাকাবাসীর মানববন্ধন (ইনসেটে ভেসে আসা জাহাজ) © টিডিসি

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের চরনিজামে ভেসে আসা একটি বিদেশি জাহাজের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উল্টো স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়েছে। সেই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

‎বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরনিজাম এলাকায় মেঘনা নদীর পাড়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
‎ 
‎ঘণ্টাব্যাপী মানববন্ধনে মামলার আসামি স্থানীয় বাসিন্দা মাকসুদ সরকার, নুরুল্লাহ ও কালাম চৌধুরী জানান, ২০২২ সালের ১৫ জুলাই সিঙ্গাপুর থেকে আসা আলকুবতান নামের জাহাজটি চরনিজামে ভেসে আসে। এর পর থেকে বিভিন্ন চক্র জাহাজটির মালিকানা দাবি করেছে এবং এর অংশ ও মূল্যবান যন্ত্রপাতি নিয়ে যান। সম্প্রতি ঢাকা থেকে আসা কাজী এমদাদুল হক নামের এক ব্যাক্তি আদালতের মাধ্যমে জাহাজটি নিলামে পেয়েছেন দাবি করে। তিনি জাহাজটি ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য একটি পক্ষের সঙ্গে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে স্থানীয়রা সন্দেহ করেন যে এটি একটি প্রতারক চক্রের পরিকল্পনা। তারা জাহাজটি মেরামত ও কেটে নিতে বাধা দেন। এতে গত ২৭ ফেব্রুয়ারি  কাজী এমদাদুল হক বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় স্থানীয়দের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজি, মোবাইল ছিনতাই ও মারধরের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকে স্থানীয়রা গ্রামছাড়া হয়ে আছেন।

‎তারা আরও অভিযোগ করে বলেন, ‘জাহাজটিকে মেরামত করে নিয়ে যাওয়ার জন্য প্রতারক চক্রটি থানা পুলিশকে ম্যানেজ করে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। যদি কেউ আইনগতভাবে জাহাজের বৈধ মালিকানা প্রমাণ করতে পারেন, আমরা আপত্তি করি না। কিন্তু চার বছর ধরে জাহাজ রক্ষা করার পরও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা এই মামলা দ্রুত প্রত্যাহার চাই এবং পুলিশি হয়রানি বন্ধ করার দাবী জানাচ্ছি।’

‎জাহাজ উদ্ধারকারী মেরিন স্যালভেজ বিবি জাফরিনের ডুবুরি সরদার শাহ আলম বলেন, ‘কাজী এমদাদুল হক আমাকে ঢাকার মুন্সিগঞ্জ থেকে এখানে নিয়ে এসেছেন এবং জাহাজটি মেরামত করার নির্দেশ দিয়েছেন। আমরা পুলিশি সহযোগিতায় কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য জাহাজটি ভাসিয়ে রাখা।’

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী এমদাদুল হক মোবাইল ফোনে বলেন, ‘আমি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চালাই। হাইকোর্টের মাধ্যমে জাহাজটি নিলামে পেয়েছি। মেরামত করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এ জন্য থানায় মামলা দায়ের করেছি। আদালতের রায় অনুযায়ী কাজ করব।’

‎দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, ‘জাহাজকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আদালতের রায় অনুযায়ী পুলিশি পাহারা দিচ্ছি। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এইচএসসি পরীক্ষার্থীদের একাংশের শাহবাগ অবরোধ
  • ১৫ জুলাই ২০২৬
কাতারের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত 
  • ১৫ জুলাই ২০২৬
কাতারের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত 
  • ১৫ জুলাই ২০২৬
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ১৫ জুলাই ২০২৬
হানিট্রাপ ফাঁদ চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন শু…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence