হেলিকপ্টারে নববধূ নিয়ে এলেন সহকারী অ্যাটর্নি জেনারেল

১৯ মার্চ ২০২৬, ০৯:৫২ PM
হেলিকপ্টারে নববধূ নিয়ে এলেন সহকারী অ্যাটর্নি জেনারেল

হেলিকপ্টারে নববধূ নিয়ে এলেন সহকারী অ্যাটর্নি জেনারেল © টিডিসি ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় নববধূকে নিয়ে ব্যতিক্রমী আকাশপথে আগমন করে ব্যাপক আলোচনায় এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হাসান সুমন। তিনি ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর ভাগ্নে। মামী ইসরাত সুলতানা ভুট্টো বর্তমান সংসদ সদস্য।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নববিবাহিত স্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আসমা খানম আশাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করেন সুমন। হেলিকপ্টারে করে এই ব্যতিক্রমী আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্বজন, প্রতিবেশীসহ শত শত মানুষ এক নজর দেখার জন্য ভিড় করেন মাঠে। স্থানীয়দের উচ্ছ্বাস আর কৌতূহল মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

জানা গেছে, নববধূকে নিয়ে প্রথমবার গ্রামের বাড়িতে আগমনকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ আয়োজন করেন সুমন। এ বিষয়ে অ্যাডভোকেট সুমন বলেন, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে প্রথমবার গ্রামের বাড়িতে আসা আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। এই আনন্দকে স্মরণীয় করতেই ভিন্নধর্মী এই উদ্যোগ। তিনি আরও জানান, আসন্ন ঈদ তিনি পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামেই উদযাপন করবেন।

অন্যদিকে নববধূ মেজর আশা বলেন, গ্রামের মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় আমি অভিভূত। সবার কাছে দোয়া চাই, যেন আমরা সুখে-শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারি।

সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9