যেভাবে নির্ধারণ করা হয়েছে ছাত্রদলের ডাকসু প্যানেল

২১ আগস্ট ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
ঢাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন

ঢাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, গতকাল আমার যে সূচনা করেছি তা বাংলাদেশের কোন ছাত্রসংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ভোটাভোটির মাধ্যমে তাদের প্রার্থী নির্ধারণ করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে যাওয়ার আগে অভ্যন্তরীণ ভোটাভুটি মধ্যে দিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম ভোটাভোটির মধ্যে দিয়ে একটা সংগঠন প্রার্থী নির্বাচন করেছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে। এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দিবেন। সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশে ছিল বলেই আমার সংগঠন এতো বড় সিদ্ধান্ত নিতে পেরেছে। 

তিনি আরও বলেন, আমাদের প্যানেলে যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি। ক্রীড়াবিদ থেকে শুরু করে আদিবাসী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিও রয়েছে, আমাদের বোনদের প্রায়োরিটি দেওয়া হয়েছে। আদিবাসী যে আছেন তাকে এমন না যে কোটার ভিত্তিতে নিয়ে এসেছি। সে তার যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছে। অর্থাৎ একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যে গুণাবলিগুলো দরকার সবগুলোই আমরা এনেছি।

তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী আজ, থাকছে সংগীতানুষ্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধির প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় তিন দিনের মাথায় ওসিকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬