ডাকসুর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের সময় পেছাল

২১ আগস্ট ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১২:২৫ PM
ডাকসু

ডাকসু © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)  নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের সময় পেছানো হয়েছে। মনোনয়ন পত্র জমাদানকারীর সংখ্যা বেশি হওয়ায় তালিকা প্রকাশে কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছেন চীফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদ্দিন। 

তিনি বলেন, কমিশনের পূর্ব ঘোষিত সাতটি বিষয় নিশ্চিত করেই মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। তবে মনোনয়ন পত্র জমাদানকারীর সংখ্যা বেশি হওয়ায় বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১টার পরিবর্তে বিকেল ৫টার মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।  

এর আগে, বুধবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে চীফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। 

অন্যদিকে, হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিলো ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র। 

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950