‘গুজব ছড়িয়ে ভোট কমানো যায় না’

২১ আগস্ট ২০২৫, ১২:১২ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:২৫ AM
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম © সম্পাদিত

গুজব ছড়িয়ে, ছবি দিয়ে নোংরামো করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভোট কমানো যাবে না। এতে বরং কিছু বাড়ানো হয় বলে মনে করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, মানুষ নোংরামো পছন্দ করে না। 

মানসুরা আলম লিখেছেন, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ তার ইমেজে শিক্ষার্থীদের সাথে সরাসরি কানেকশনে পরিচিত। মানে তাকে সবাই সরাসরি ব্যক্তিমানুষ হিসেবেই চেনে-জানে। এমন না যে সে অনেক দূরের কোন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে।

ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট হামীম ৫ আগস্টের পর থেকে শিক্ষার্থীদের জন্য সেবামূলক কাজের সাথে জড়িত। তাকেও সবাই ব্যক্তি মানুষ হিসেবে চেনে। ছাত্রদলের এজিএস মায়েদ রাজপথের পরিচিত মুখ। সমসাময়িক ছাত্ররাজনীতি যারা দেখেছে, জেনেছে সবাই তাকে সামনাসামনি চেনে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ভোট কাদের দেবেন, মির্জা গালিবের তিন পরামর্শ

এদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে, ছবি দিয়ে নোংরামো করে একটা ভোটও কমানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, এতে কিছু ভোট বাড়ানো হবে। মানুষ নোংরামো পছন্দ করে না। কারা নোংরামো করছে সেটাও অনুমেয়। তাই ভরাডুবির জন্য তৈরি থেকো। ফুল প্যানেলে জিততে এসেছে ছাত্রদল। যেমন নেতা শিক্ষার্থীরা চায়, তেমন নেতা এসেছে। নেতাদের ব্যক্তি ধরনেও আছে বৈচিত্র্য।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950