ডাকসু নির্বাচনে ভোট কাদের দেবেন, মির্জা গালিবের তিন পরামর্শ

২১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:২৫ AM
মির্জা গালিব

মির্জা গালিব © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ডাকসুতে ভোট দেওয়ার ক্ষেত্রে তরুণ ভোটারদের জন্য তিনটি পরামর্শ দিয়েছেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা গালিব জানান, ‘ডাকসু নির্বাচন সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা আনন্দঘন পরিবেশ চলছে। আশা করি, শেষ পর্যন্ত এই সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে।’

তিনি জানান, ‘ডাকসু নিয়ে আমার আলমা মাটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রী ভাই-বোনদের প্রতি কয়েকটা কথা: এক, যারা ঠিকঠাক মতো পড়াশোনা না করে বছরের পর বছর ক্যাম্পাসে পড়ে থাকে শুধু রাজনীতি করার জন্য — তাদেরকে ভোট দিয়েন না প্লিজ। তারা নিজের জীবনের ভবিষ্যৎও জানে না, আর অন্য কারোটা গড়ার কাজেও নেতৃত্ব দিতে পারবে না।

দুই, যারা পাঁচ মিনিট কথা বললেও কথা শুরু করে অমুক-তমুক নেতার নাম স্মরণ করে — তারা যদি এই অভ্যাস না বদলায়, তাহলে তাদেরকেও ভোট দিয়েন না। যে মাথার ওপর থাকা জনৈক নেতার নাম ছাড়া কথা বলতে পারে না, সে কোনো দিনও স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে না। তার নিয়তিই হলো, আরেকজনের কথা শুনে চলা, আরেকজনের উদ্দেশ্য সার্ভ করা।

তিন, এক প্যানেলের সবাইকে ভোট দিয়েন না। প্রত্যেক পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েন। যে প্রার্থীর পড়াশোনা ভালো, আচার-ব্যবহার মার্জিত, সুন্দর করে কথা বলতে পারে, কথায় ও কাজে সততা বজায় রাখে, নেতৃত্বের গুণ আছে — সেই ধরনের প্রার্থীকে ভোট দিয়েন।’

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950