​অ্যান্ড্রয়েডে নতুন ৫ ফিচার: জিনিসপত্র কোথায় রেখেছেন, মনে করিয়ে দেবে জেমিনি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ PM
পাঁচটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল

পাঁচটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল © ফাইল ছবি

​পাসপোর্ট, চাবি কিংবা প্রয়োজনীয় কোনো জিনিস কোথায় রেখেছেন, শেষ মুহূর্তে তা মনে করতে পারেন না অনেকে। এবার এমন পরিস্থিতিতে সহায়তায় আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। জেমিনিকে বলে রাখলেই গুরুত্বপূর্ণ জিনিসপত্রের অবস্থান মনে রাখবে অ্যান্ড্রয়েড। পরে প্রয়োজন হলে জিজ্ঞেস করলেই সে জানিয়ে দেবে জিনিসটি কোথায় রাখা আছে।

​শুধু জিনিসপত্রের অবস্থান মনে রাখা নয়, গাড়িতে বসে ফোন ব্যবহারের সময় বমি বমি ভাব বা মোশন সিকনেস কমানো, দৃষ্টিপ্রতিবন্ধীদের আশপাশের পরিবেশ বুঝতে সাহায্য করা, চ্যাটের ভেতরেই বন্ধুদের সঙ্গে নোট তৈরি এবং প্রতিটি চ্যাট নিজের পছন্দমতো সাজানোর সুবিধাও যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েডে।

​সম্প্রতি ‘অ্যান্ড্রয়েড ড্রপ’ আপডেটে নতুন এই পাঁচটি ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। সেপ্টেম্বরের শুরু থেকে ফিচারগুলো ধাপে ধাপে চালু হচ্ছে।

১. ​জেমিনি মনে রাখবে জিনিসপত্রের অবস্থান
নতুন সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ‘ফাইন্ড হাব’ (Find Hub)। এতে রয়েছে জিনিসপত্রের অবস্থান মনে রাখার জেমিনি ফিচার। ধরুন, পাসপোর্টটি বেডরুমের ড্রয়ারে রাখলেন। তখন জেমিনিকে শুধু বলে দিলেই হবে যে পাসপোর্টটি কোথায় রাখা হয়েছে। চাইলে এর সঙ্গে একটি ছবিও যুক্ত করা যাবে। 

পাসপোর্টের প্রয়োজন হলে জেমিনিকে জিজ্ঞেস করলেই সে অবস্থান জানিয়ে দেবে। ফাইন্ড হাবের ‘রিমেম্বারড আইটেমস’ (Remembered Items) ট্যাব থেকেও সংরক্ষণ করা তথ্য দেখা যাবে। জেমিনি ও ফাইন্ড হাব সমর্থিত দেশগুলোতে অ্যান্ড্রয়েড ১৫ বা পরবর্তী সংস্করণের ফোনে সুবিধাটি পাওয়া যাবে।

২. ​গাড়িতে ফোন ব্যবহারে কমবে মোশন সিকনেস
গাড়িতে বসে ফোন ব্যবহার করার সময় অনেকেরই মাথা ঘোরা বা বমি বমি ভাব (মোশন সিকনেস) হয়। এই সমস্যা কমাতে ‘মোশন অ্যাসিস্ট’ (Motion Assist) নামে নতুন একটি ফিচার আনছে গুগল। ​ফিচারটি চালুর পর ফোনের স্ক্রিনে ছোট ছোট বুদবুদের মতো একটি ওভারলে দেখা যাবে।

গাড়ি চলার সময় বুদবুদগুলো গাড়ির গতির সঙ্গে তাল মিলিয়ে নড়াচড়া করবে। গুগলের মতে, চোখের দেখা এবং শরীরের অনুভূত গতির বৈষম্য কমিয়ে এটি মোশন সিকনেস দূর করতে সাহায্য করবে। ফিচারটি অ্যান্ড্রয়েড ১৫ চালিত ফোনে পাওয়া যাবে।

৩. ​ক্যামেরা ধরে আশপাশের তথ্য জানাবে জেমিনি
দৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য ‘গাইডেড ভিশন’ (Guided Vision) নামে একটি সুবিধা আনছে গুগল। জেমিনি লাইভ-এ ক্যামেরা শেয়ার করলে সামনে থাকা বিষয়বস্তুর বর্ণনা দিয়ে শোনাবে জেমিনি। খাবারের প্যাকেটের ছোট লেখা পড়া, কম আলোয় রেস্তোরাঁর মেনু বোঝা কিংবা ঘরের জিনিসপত্র শনাক্ত করার মতো কাজে এটি ব্যবহার করা যাবে।

​ক্যামেরা ঠিকভাবে কোনো বস্তুর দিকে ধরা না থাকলে কীভাবে ফোন সরাতে হবে, তা-ও ভয়েস নির্দেশনার মাধ্যমে জানিয়ে দেবে জেমিনি। অ্যান্ড্রয়েড ৯ বা তার পরবর্তী সংস্করণের ফোনে ফিচারটি দ্রুত চালু হবে।

আরও খবর: নবজাতকের ভেন্টিলেটর সংকট, শিশুদের আইসিইউ চালু হলেও মিলছে না পূর্ণাঙ্গ সুফল

৪. ​চ্যাটের ভেতরেই বানানো যাবে নোট
বন্ধুদের সঙ্গে ঘোরার পরিকল্পনা কিংবা বাজারের তালিকা তৈরির জন্য এবার আর বারবার অ্যাপ পরিবর্তন করতে হবে না। নতুন আপডেটে ‘গুগল কিপ’ (Google Keep) সরাসরি ‘গুগল মেসেজ’ (Google Messages) চ্যাটের ভেতরে ব্যবহার করা যাবে। চ্যাটের প্লাস (+) আইকনে গিয়ে কিপ যুক্ত করে নোট বা তালিকা তৈরি করা যাবে। চ্যাটের সবাই একই নোটে তথ্য যোগ বা পরিবর্তন করতে পারবেন। গুগল মেসেজে এই সুবিধা চালুর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

৫. ​মনমতো সাজানো যাবে প্রতিটি চ্যাট
গুগল মেসেজে যোগ হচ্ছে নানা ধরনের ‘চ্যাট থিম’। এর মাধ্যমে প্রতিটি চ্যাটের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড ও রঙ বেছে নেওয়া যাবে। ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়ালপেপার বা নিজের ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এমনকি টেক্সট বাবলের রঙও পছন্দমতো পরিবর্তন করা যাবে। ফিচারটি বর্তমানে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রয়েছে।

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9