হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার, টু-স্টেপ ভেরিফিকেশনে এবার আলফানিউমেরিক পাসওয়ার্ড

২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৩ AM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © টিডিসি সম্পাদিত

অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে টু-স্টেপ ভেরিফিকেশনে নতুন সুবিধা যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এত দিন এই ফিচার চালু করতে শুধু সংখ্যার মাধ্যমে ছয় অঙ্কের একটি পিন সেট করতে হতো। এখন থেকে এতে আলফানিউমেরিক পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

নতুন ব্যবস্থায় ইংরেজি অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করা যাবে। ফলে আগের তুলনায় আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপের টু-স্টেপ ভেরিফিকেশন মূলত অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তার স্তর যোগ করে। কারও হাতে অ্যাকাউন্টের ওটিপি চলে গেলেও এই ফিচার চালু থাকলে অতিরিক্ত পাসওয়ার্ডের কারণে সহজে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয় না।

অপরিচিত নম্বরের কল সম্পর্কে মিলবে বাড়তি তথ্য
অ্যাকাউন্ট নিরাপত্তার পাশাপাশি হোয়াটসঅ্যাপের কলিং ফিচারেও নতুন সুবিধা আসছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অপরিচিত নম্বর থেকে কল এলে ওই নম্বর সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দেখতে পারবেন।

কলটি অন্য কোনো দেশের নম্বর থেকে এসেছে কি না এবং ওই কলারের সঙ্গে ব্যবহারকারীর কোনো কমন বা সাধারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কি না, তা জানা যাবে। ফলে অপরিচিত নম্বরের কল গ্রহণের আগে ব্যবহারকারী সিদ্ধান্ত নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের মতে, প্রতারকরা অনেক সময় ব্যবহারকারীদের তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কলারের বিষয়ে বাড়তি তথ্য দেখানোর মাধ্যমে এ ধরনের প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব হবে।

আরও দেখুন: বিদেশে উচ্চশিক্ষা: সুইডেনে স্কলারশিপ পাওয়ার উপায়

একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে পাসকি
হোয়াটসঅ্যাপের পাসকি ফিচারেও পরিবর্তন আসছে। প্রতিষ্ঠানটির দাবি, ইতোমধ্যে ১০০ কোটির বেশি মানুষ এই সুবিধা ব্যবহার করছেন। পাসকি ব্যবহারের ক্ষেত্রে আলাদা কোনো পিন বা পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হয় না। ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি কিংবা স্ক্রিন লক ব্যবহার করেই পরিচয় যাচাই করা যায়।

এখন অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের ডিভাইস ব্যবহারকারীরা একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একাধিক পাসকি যোগ করতে পারবেন। ফলে একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ও সুবিধা দুটোই বাড়বে।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, নেশাগ্রস্ত যুব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9