অডিও-ভিডিও কলে নতুন সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ 

২৯ জুলাই ২০২৬, ০৬:০১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ PM
ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কলিং পরিসেবায় যুক্ত হলো এক নতুন প্রযুক্তিগত সুবিধা। এখন থেকে কম্পিউটারে কোনো ডেডিকেটেড অ্যাপ ইনস্টল না করেই সরাসরি ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ বা ওয়েব ব্রাউজার থেকেই অডিও ও ভিডিও কল করা যাবে। গত মঙ্গলবার (২৮ জুলাই) এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপের অভিভাবক প্রতিষ্ঠান মেটা এই নতুন আপডেটের কথা ঘোষণা করে। 

এতদিন পিসি থেকে কল করতে ডেস্কটপ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক থাকলেও, এখন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সের মতো যেকোনো ব্রাউজার থেকেই ব্যক্তিগত ও গ্রুপ অডিও-ভিডিও কলে অংশ নেওয়া যাবে। বিশেষ করে যারা অফিসে থার্ড-পার্টি অ্যাপ ইনস্টলের অনুমতি পান না বা সাময়িকভাবে অন্যের পিসি ব্যবহার করেন, তাদের জন্য এই ফিচারটি বিশেষভাবে কার্যকর হবে।

ওয়েব কলিংয়ের পাশাপাশি ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কলের সময় পিসির স্ক্রিন শেয়ারিং, দ্রুত রিঅ্যাকশন প্রদান এবং সহজে যোগাযোগের জন্য আলাদা কলস ট্যাব। চলন্ত কল না কেটে মোবাইল থেকে সরাসরি পিসিতে স্থানান্তরের জন্য চালু করা হয়েছে কল ট্রান্সফার ব্যবস্থা। 

এ ছাড়া গ্রুপ কলের বাড়তি নিরাপত্তার জন্য ওয়েটিং রুম যুক্ত করা হয়েছে, যার ফলে আয়োজকের অনুমোদন সাপেক্ষে ব্যবহারকারীরা কলে যুক্ত হতে পারবেন। একই সঙ্গে উন্নত ভিডিওর জন্য কুইকএইচডি প্রযুক্তি এবং ব্যাকগ্রাউন্ডের গোলমাল দূর করতে উন্নত নয়েজ সাপ্রেশন সুবিধা যোগ করা হয়েছে। বিশ্বজুড়ে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য এসব নতুন সুবিধা এখন ধাপে ধাপে উন্মুক্ত করা হচ্ছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬