হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ

২২ জুন ২০২৬, ১০:৪৩ PM
কুনাল শাহ

কুনাল শাহ © সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা উইল ক্যাথকার্ট অবশেষে পদত্যাগ করছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় ফিনটেক স্টার্টআপ ‘ক্রেড’-এর প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত উদ্যোক্তা কুনাল শাহ। আজ সোমবার (২২ জুন) মেটা এবং ক্রেড-এর পক্ষ থেকে যৌথভাবে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী প্রধান উইল ক্যাথকার্ট হোয়াটসঅ্যাপ ছেড়ে মেটা’র অন্য একটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে স্থানান্তরিত হচ্ছেন। এক ফেসবুক পোস্টে মেটা’র প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ লিখেছেন, মেটার নতুন একটি বিভাগে ‘একদম শুরু থেকে নতুন বৈপ্লবিক পণ্য তৈরির কাজ করবেন’ ক্যাথকার্ট। জাকারবার্গ আরও বলেন, ‘উইলের সঙ্গে আমাদের এই নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার ধারা অব্যাহত রাখার বিষয়ে আমি বেশ উচ্ছ্বসিত।’ 

তবে ক্যাথকার্টের নতুন পদের সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে মেটার কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে উইল ক্যাথকার্ট লিখেছেন, হোয়াটসঅ্যাপ “এখন পর্যন্ত তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে, আর এটাই আমার সরে দাঁড়ানোর এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার সঠিক মুহূর্ত বলে মনে হয়েছে।” ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেছিল মেটা (তৎকালীন ফেসবুক)। বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটিরও বেশি।

গেল মাসে মেটা তাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে এবং জানিয়েছে, তারা নিজেদের এআই  সেবার জন্যও সাবস্ক্রিপশন মডেল পরীক্ষা করে দেখছে। এই পদক্ষেপ মেটাকে কেবল বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল না থেকে তাদের রাজস্ব ব্যবসাকে বহুমুখী করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে করা মোটা অঙ্কের বিনিয়োগের খরচ তুলে আনতে সাহায্য করবে।

ক্যাথকার্টের স্থলাভিষিক্ত হওয়া ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ ২০১৮ সালে ‘ক্রেড’ প্রতিষ্ঠা করেন। ক্রেডিট কার্ডের বিল পরিশোধের এই প্রিমিয়াম প্ল্যাটফর্মটি সময়মতো বিল দেওয়ার জন্য গ্রাহকদের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দিয়ে থাকে। মার্ক জাকারবার্গ কুনাল শাহের প্রশংসা করে বলেন, “শাহের নতুন কিছু তৈরির মানসিকতা, ফিনটেক অভিজ্ঞতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তাকে হোয়াটসঅ্যাপের পরবর্তী অধ্যায়ের নেতৃত্ব দেওয়ার জন্য একদম যোগ্য করে তুলেছে।”

কুনাল শাহের এই নিয়োগের অংশ হিসেবে মেটা ‘ক্রেড’ স্টার্টআপটিতে এককালীন ৯০ কোটি ডলার (প্রায় ১০ হাজার ৫০০ কোটি টাকা) বিনিয়োগ করছে বলে ক্রেড-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্টার্টআপটির দেওয়া তথ্য অনুসারে, মেটার এই বিশাল অংকের বিনিয়োগের পর বর্তমানে ক্রেড-এর বাজার মূল্য বা ভ্যালুয়েশন দাঁড়িয়েছে ৪৫০ কোটি ডলারে। 

সিলিকন ভ্যালির কোনো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কোনো ভারতীয় ফিনটেক উদ্যোক্তার সরাসরি যোগ দেওয়ার ঘটনাকে বিশ্বপ্রযুক্তি বাজারের একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9