ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশন চালু করেছে মেটা, থাকবে যেসব সুবিধা

১৭ জুন ২০২৬, ০৬:৩৯ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০৭:৪১ PM
মেটা

মেটা © সংগৃহীত

মেটা তাদের এআই অবকাঠামো খরচের জোগান দিতে এবং প্রতিদ্বন্দ্বীদের সাথে তাল মেলাতে পেইড সাবস্ক্রিপশনের দিকে ঝুঁকছে। ২০২৬ সালের জন্য ১২৫-১৪৫ বিলিয়ন ডলার ব্যয়ের পূর্বাভাস এবং ভারতে রিলায়েন্সের সাথে যৌথভাবে ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনার মাধ্যমে কোম্পানিটি AI-ভিত্তিক আয়ের মডেলের ওপর জোর দিচ্ছে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের ভেতরে যুক্ত হয়েছে একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন, যা মাসিক ফির বিনিময়ে উন্নত কাস্টমাইজেশন এবং গোছানোর সুবিধা দেয়। মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন মেটা—যা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মালিক—সম্প্রতি তাদের মূল অ্যাপগুলোর জন্য বিশ্বব্যাপী সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। এ ছাড়া তারা ব্যবসা প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর এবং এআই চ্যাটবটসহ মেটা এআই ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশন পরীক্ষা করছে। 

সাধারণ ইনস্টাগ্রাম প্লাস এবং ফেসবুক প্লাস সাবস্ক্রিপশনের খরচ প্রতি মাসে ৯৯ টাকা, আর হোয়াটসঅ্যাপ প্লাসের খরচ প্রতি মাসে ৯৯ টাকা (বর্তমানে ভারতে ছয় মাসের জন্য ৫০% ছাড়ে এই প্যাকেজটি পাওয়া যাচ্ছে)। 

এছাড়া মেটা পাওয়ার ইউজারদের (অধিক ব্যবহারকারী) জন্য উন্নত টায়ার বা স্তরও পরীক্ষা করছে। মেটা ওয়ান প্লাসের খরচ প্রতি মাসে প্রায় ৭৭৫ টাকা এবং মেটা ওয়ান প্রিমিয়ামের খরচ প্রতি মাসে ১,৯৩৯ টাকা, যা উন্নত এআই রিজনিং এবং কনটেন্ট তৈরির সক্ষমতা দেয়। 

মেটা কেন হঠাৎ পেইড সাবস্ক্রিপশনে (টাকা দিয়ে সদস্যপদ নেওয়া) জোর দিচ্ছে?

বিশ্লেষকদের মতে, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতে শীর্ষস্থান দখলের লড়াইয়ে মেটা কিছুটা পিছিয়ে পড়েছে। আর সেই খামতি পূরণ করতে গিয়ে যে বিপুল পরিমাণ খরচ হচ্ছে, তা সামাল দিতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। মেটার ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাব’ পরিচালনা করার জন্য স্কেল এআই (Scale AI)-এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াংকে ১৪.৩ বিলিয়ন ডলারে একপ্রকার কিনে নেওয়ার (acqui-hire) ঘটনাটি বিনিয়োগের বিপরীতে লাভের হার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। 

মূলত এআই কম্পিউট, পরিকাঠামো, ডাটা সেন্টার এবং যন্ত্রাংশের ক্রমবর্ধমান খরচের জোগান দিতে মেটা তাদের ২০২৬ সালের মূলধনি ব্যয়ের পূর্বাভাস বাড়িয়ে নজিরবিহীনভাবে ১২৫ বিলিয়ন থেকে ১৪৫ বিলিয়ন ডলারে নিয়ে গেছে।

মেটার এই এআই পরিকল্পনা শুধু যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতের গুজরাটের জামনগরে একটি এআই ডাটা সেন্টার তৈরির জন্য মেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাথে চুক্তি করেছে। গত সপ্তাহে ঘোষিত এই সর্বশেষ চুক্তিটি মূলত গত বছরের মাল্টি-বিলিয়ন ডলারের অংশীদারিত্বেরই একটি বর্ধিত রূপ, যার উদ্দেশ্য হলো ভারত ও বিদেশের বাজারের গ্রাহকদের জন্য এআইভিত্তিক ব্যবসায়িক সমাধান তৈরি করা।

টেকআর্ক (Techarc)-এর প্রধান বিশ্লেষক ও প্রতিষ্ঠাতা ফয়সাল কাভুসা এনডিটিভি-কে বলেছেন, "মেটা এআই পরিকাঠামোতে ১২৫ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে। তাই এই বিনিয়োগের যৌক্তিকতা প্রমাণ করতে তাদের একটি সুনির্দিষ্ট এবং ধারাবাহিক আয়ের উৎস প্রয়োজন। শুধু বিজ্ঞাপন থেকে আসা আয় দিয়ে এই খরচ সামলানো সম্ভব নয়, বিশেষ করে যখন এআই-এর আগমনের পর কনটেন্ট খোঁজা এবং তা ব্যবহারের ধরন পুরোপুরি বদলে গেছে।"

তিনি আরও যোগ করেন, "মেটার মূল সমস্যা হলো, তারা মাইক্রোসফট বা গুগলের মতো করপোরেট প্রতিষ্ঠানগুলোর আস্থা অর্জন করতে পারেনি। যে কারণে ব্যবসায়িক পরিমণ্ডলে মেটার উপস্থিতি একেবারেই নেই বললে চলে। সাধারণ ব্যবহারকারীরা এই পেইড সাবস্ক্রিপশন বা মূল্য নির্ধারণের কৌশলটিকে নেতিবাচক হিসেবেই দেখবেন, কারণ প্লাটফর্মটি এতদিন সম্পূর্ণ ফ্রি ছিল। তা ছাড়া, টাকা দিয়ে এই সেবা ব্যবহারের জন্য যথেষ্ট শক্তিশালী কোনো কারণও থাকতে হবে।"

এআই খাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করা সত্ত্বেও, মেটার ভেতরে নানা অভ্যন্তরীণ সমস্যা চলছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির সংঘাত, মানব-ডেটা ব্যবস্থাপনার জটিলতায় ইঞ্জিনিয়ারদের কাজের দায়িত্ব পুনর্বণ্টন এবং আলেকজান্ডার ওয়াংয়ের মতো নতুন প্রতিভাদের অতিরিক্ত বেতন-ভাতা দেওয়ায় পুরোনো ডেভেলপারদের অসন্তোষ। একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে, এআই পুনর্গঠনের অজুহাতে মেটা তাদের ১০% কর্মী ছাঁটাই করার পর কোম্পানির অভ্যন্তরে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, আবেদন ২৫ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9