বেতন-ভাতা ও চাকরি পূর্নবহালে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিলেন জনকণ্ঠের সাংবাদিক-কর্মচারীরা 

০৯ জুন ২০২৬, ০৪:০৯ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৫:০৬ PM
চাকরিতে পূর্নবহালের প্রতিবাদে জনকণ্ঠের সামনে সাংবাদিকরা।

চাকরিতে পূর্নবহালের প্রতিবাদে জনকণ্ঠের সামনে সাংবাদিকরা। © সংগৃহীত

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দৈনিক জনকণ্ঠ থেকে অবৈধভাবে ছাঁটাইকৃত সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছাঁটাইপত্র প্রত্যাহার এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রতিষ্ঠানটিতে গণ-ছাঁটাই ও হয়রানির প্রতিবাদে ‘দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এই দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে ডিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম জনকণ্ঠের মালিকপক্ষকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে বলেন, এই পত্রিকাটির ওপর এখনও ভারতীয় গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে। তিনি জনকণ্ঠ কর্তৃপক্ষকে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে অনতিবিলম্বে এই চলমান সমস্যা সমাধানের আহ্বান জানান। অন্যথায় যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সেখানে আরও জানানো হয়, আইনের কোনো তোয়াক্কা না করে এবং প্রতিষ্ঠান লে-অফ করা ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে ১৪০ জন সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে জনকণ্ঠ কর্তৃপক্ষ। এমনকি একেকটি বিভাগের শতভাগ কর্মীকেও ছাঁটাইপত্র দেওয়া হয়েছে। ছাঁটাইকৃতদের ৯০ শতাংশই দীর্ঘ ৩০ থেকে ৩৪ বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত। অথচ তাঁদেরকে ৫ আগস্ট পরবর্তী দখলবাজ এবং ‘মব’ সৃষ্টিকারী হিসেবে অভিহিত করে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি ঠুনকো অজুহাতে অবশিষ্ট সাংবাদিকদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব নোটিশ প্রত্যাহার এবং নিয়মিত পত্রিকা চালু করা না হলে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের শ্রম-ঘামের ওপর ভর করে গত ৩৪ বছরে জনকণ্ঠের মালিকপক্ষ হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে। তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে টাকা নিয়ে এ দেশে ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে এবং এখনও পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এমন ষড়যন্ত্র প্রতিহত করবে বলে তিনি ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ডিইউজের সিনিয়র সহসভাপতি রফিক মুহাম্মদ, দৈনিক জনকণ্ঠের প্ল্যানিং অ্যাডভাইজার জয়নাল আবদীন শিশির, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনির জারিফ এবং বিশেষ প্রতিনিধি ও ডিআরইউ-এর সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জসিম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনকণ্ঠ ভবনের সামনে এসে শেষ হয়।

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ডজনখানেক শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার দাবি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবার দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি, স্লিপার বাস থেকে বেঁচে ফেরা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9