দুপাশের কথাসহ সহজেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করবেন যেভাবে

০৩ আগস্ট ২০২৬, ০৯:১৩ AM
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড © টিডিসি এআই জেনারেটেড

হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কলে গুরুত্বপূর্ণ কথোপকথন সংরক্ষণ করতে চান অনেকেই। তবে দীর্ঘদিন ধরে অ্যাপটিতে সরাসরি কল রেকর্ডিংয়ের সুবিধা ছিল না। এখন একটি তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করে দুপাশের কথাসহ হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব। তবে এ ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ও গোপনীয়তার বিষয়েও সতর্ক থাকতে হবে।

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর একটি। ব্যক্তিগত থেকে শুরু করে অফিসিয়াল যোগাযোগেও অ্যাপটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে এতদিন হোয়াটসঅ্যাপে বিল্ট-ইন কল রেকর্ডিং সুবিধা না থাকায় অনেক ব্যবহারকারী সমস্যায় পড়তেন।

এই সমস্যার সমাধানে গুগল প্লে স্টোরে Call Recorder (Early Access) নামে একটি অ্যাপ পাওয়া যাচ্ছে। অ্যাপটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের অডিও কল রেকর্ড করা যায়। কিছু ডিভাইসে ভিডিও কলের অডিওও সংরক্ষণ করা সম্ভব।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে গুগল প্লে স্টোর থেকে Call Recorder (Early Access) অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর অ্যাপটি চালু করলে Grant Permission অপশন আসবে। সেখানে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। পাশাপাশি টার্মস অ্যান্ড কন্ডিশনস গ্রহণ করতে হবে। অ্যাপটির জন্য মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন এবং রেকর্ডিং–সংক্রান্ত প্রয়োজনীয় পারমিশন চালু করতে হবে।

এরপর Recording Option চালু করতে হবে। পরে Exclude App অপশনে গিয়ে Request the Permission চালু করে বাকি প্রয়োজনীয় অনুমতিগুলো দিলেই সেটআপ সম্পন্ন হবে।

সেটআপ শেষ হওয়ার পর হোয়াটসঅ্যাপে কল করলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে দুপাশের কথোপকথন রেকর্ড করতে পারে। পরে অ্যাপটিতে প্রবেশ করে রেকর্ড করা কলের তালিকা দেখা যাবে। সেখানে কলটি কখন রেকর্ড হয়েছে, কত সময়ের ছিল এবং অন্যান্য তথ্যও দেখা যাবে।

তবে এই অ্যাপের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সব স্মার্টফোনে এটি একইভাবে কাজ নাও করতে পারে। অ্যান্ড্রয়েডের সংস্করণ, ডিভাইসের নিরাপত্তা নীতি কিংবা নির্মাতা প্রতিষ্ঠানের সফটওয়্যার সীমাবদ্ধতার কারণে অনেক ফোনে রেকর্ডিং সুবিধা আংশিক বা সম্পূর্ণভাবে কাজ নাও করতে পারে।

এ ছাড়া বিকল্প হিসেবে অনেক স্মার্টফোনের বিল্ট-ইন Screen Recorder ব্যবহার করেও হোয়াটসঅ্যাপের অডিও বা ভিডিও কল রেকর্ড করা যায়। ফোনে এ সুবিধা না থাকলে গুগল প্লে স্টোর থেকে নির্ভরযোগ্য স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9