প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

৩০ আগস্ট ২০২৬, ০৭:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা ও অ্যাপের কার্যকারিতা বাড়াতে বেশ কিছু নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে। বর্তমানে ফিচারগুলো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে এবং পরীক্ষা সফল হলে ধাপে ধাপে এগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য মূল অ্যাপে রোলআউট করা হবে।

নতুন এসব ফিচারের মধ্যে অন্যতম হলো সম্ভাব্য প্রতারণা এড়াতে ‘স্ক্যাম অ্যালার্ট’। এই ফিচারের মাধ্যমে কোনো সন্দেহজনক কিংবা অপরিচিত নম্বর থেকে মেসেজ আসলে তা আলাদাভাবে চিহ্নিত করা হবে, যা বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষা করা হচ্ছে। 

পাশাপাশি গ্রুপ চ্যাটের নিরাপত্তা বাড়াতেও একটি ফিচার পরীক্ষা করা হচ্ছে; এটি চালু থাকলে গ্রুপের অন্য সদস্যরা চ্যাটের কনটেন্ট এক্সপোর্ট করতে পারবে না এবং মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়া আটকে রাখা যাবে।

হোয়াটসঅ্যাপের ক্লাউড ব্যাকআপকে আরও সুরক্ষিত করতে এখন ছয় ডিজিটের পিনের বদলে আলফানিউমেরিক পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মতো পাসকি ব্যবহারের সুবিধাও পরীক্ষার পর্যায়ে রয়েছে। 

নতুন স্ক্যাম অ্যালার্ট ফিচারটি ম্যানুয়ালি অ্যাক্টিভ করতে হবে এবং এটি অন করা সম্পূর্ণ ব্যবহারকারীর নিজের ইচ্ছার ওপর নির্ভর করে। এটি চালু করতে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্ট মেনুতে যেতে হবে। মেটা জানিয়েছে, এই ফিচারটি ডিভাইসের নিজস্ব মেশিন লার্নিং মডেল ব্যবহার করে হুমকি শনাক্ত করবে এবং সতর্কবার্তা দেখাবে। ফলে চ্যাটের কোনো তথ্য মেটার সার্ভারে যাবে না, যার ফলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

সাধারণ ব্যবহারকারীরা চাইলে এখনই হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামটি পরীক্ষা করতে পারেন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে স্টোরের হোয়াটসঅ্যাপ পেজে গিয়ে ‘Join the beta’ অপশনে যুক্ত হওয়া যাবে (সিট খালি থাকা সাপেক্ষে) এবং আইফোনের ক্ষেত্রে টেস্টফ্লাইট (TestFlight) অ্যাপের মাধ্যমে এটি পরীক্ষা করা সম্ভব।

৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
  • ৩০ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম, জাসাস নেতাকে গ্রেপ্তারের…
  • ৩০ আগস্ট ২০২৬