নামের সাথে ‘ইকো’ থাকলে অনুষ্ঠানে আসবেন না আইমান আল জাওহারী

২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ PM
আইমান আল জাওহারী

আইমান আল জাওহারী © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইকো হুজুর’ হিসেবে পরিচিত আইমান আল জাওহারী জানিয়েছেন, তার নামের সঙ্গে ‘ইকো’ শব্দটি যুক্ত করলে তিনি সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না। 

গতকাল রবিবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

আইমান আল জাওয়াহিরি তার ফেসবুক পোস্টে আয়োজকদের উদ্দেশে একটি বিশেষ অনুরোধ ও অবস্থান তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, ‘একটি বিশেষ অনুরোধ ও স্পষ্ট বক্তব্য- আমার নামের টাইটেলের সঙ্গে যদি ‘ইকো’ শব্দটি ব্যবহার করা হয়, তাহলে আমি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব না। কারণ, ইকো আমার পরিচয় নয়, এটি আমার যোগ্যতা বা পদবি নয়। আমার নামের সঙ্গে এমন কোনো শব্দ যুক্ত করার প্রয়োজন নেই, যা আমার প্রকৃত পরিচয়কে প্রকাশ করে না।’

অতিরিক্ত টাইটেল পরিহার করার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আমি চাই, আমাকে আমার নিজের নাম ও পরিচয়ে সম্মান জানানো হোক। সম্মান দেওয়ার জন্য অতিরিক্ত কোনো টাইটেলের প্রয়োজন নেই। আশা করি, আয়োজকবৃন্দ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। ধন্যবাদ।’

১৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের মামলায় আপস করায় বাদীর কারাদণ…
  • ২৩ নভেম্বর ২০২৬
নামের সাথে ‘ইকো’ থাকলে অনুষ্ঠানে আসবেন না আইমান আল জাওহারী
  • ২৩ নভেম্বর ২০২৬
স্থায়ী বহিষ্কার হওয়া ঢাবি ছাত্রদল নেতাকে নিয়ে এবার তদন্ত কম…
  • ২৩ নভেম্বর ২০২৬
চকরিয়া থানার আলোচিত ওসি আরিফসহ ৭ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা
  • ২৩ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ৩য় সমাবর্তন আগামী ২১ জানুয়ারি
  • ২৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-দোকান ভাঙচ…
  • ২৩ নভেম্বর ২০২৬