গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-দোকান ভাঙচুর— আহত ২০

২৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ PM
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন © প্রতিনিধি

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনার জের ধরে রাতে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-দোকান ভাঙচ…
  • ২৩ নভেম্বর ২০২৬
৯১ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড
  • ২৩ নভেম্বর ২০২৬
দায়িত্বশীল নেতৃত্বের অভাবে মুসলিম লীগের পথে হাঁটছে আওয়ামী ল…
  • ২৩ নভেম্বর ২০২৬
এক বোর্ডে ২৩০৭ জনের ফল পরিবর্তন, ২২২৪ জনই ফেল থেকে পাস
  • ২৩ নভেম্বর ২০২৬
বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশে পদত্যাগ, ১১ দিন পর জেন…
  • ২৩ নভেম্বর ২০২৬
উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলাল…
  • ২৩ নভেম্বর ২০২৬