উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের © সংগৃহীত
উবারের বহরে বৈদ্যুতিক গাড়ি যুক্ত করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, উবারের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন তাদের বহরে বৈদ্যুতিক গাড়ি যুক্ত করতে সহযোগী চালকদের উৎসাহিত করে। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর গুলশানের এক পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মীর হেলাল বলেন, আমরা যখন কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা করছি, তখন উবারের বহরে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ানো পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। ইউরোপের অনেক দেশেই এখন অধিকাংশ গাড়ি বৈদ্যুতিক। এমনকি দুবাইয়েও আমি উবার ব্যবহার করতে গিয়ে বেশির ভাগ সময় বৈদ্যুতিক গাড়ি পেয়েছি।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে আমার এবং সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের জন্য যোগাযোগ রক্ষা করা বেশ কঠিন ছিল। সে সময় আমাদের বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করতে হতো। আমার কাছে উবার ছিল সবচেয়ে ভালো বিকল্প এবং সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান। কেননা, আমার মনে হয়, উবারের মূল উদ্দেশ্য শুধু মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া নয়, বরং নিরাপদে পৌঁছে দেওয়া। শুধু বাংলাদেশেই নয়, আমি যখনই বিদেশে যাই, বেশির ভাগ সময় উবার ব্যবহার করি।
প্রতিমন্ত্রী বলেন, গত এক দশকে বিশেষ করে ঢাকা এবং বর্তমানে চট্টগ্রাম ও সিলেটের মানুষের যাতায়াতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি আশা করি, তারা সারা দেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করবে এবং গত ১০ বছর ধরে যে মানের সেবা দিয়ে আসছে, তা ধরে রাখবে। আরেকটি বিষয় ভালো লেগেছে, উবারের যাত্রার শুরুর দিকের অনেক চালক ও সহযোগী এখনও তাদের সঙ্গে রয়েছেন। এর অর্থ হলো, উবার তাদের সহযোগীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পেরেছে। ব্যবসা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক সম্পর্ক, সব দিক থেকেই এটি প্রশংসনীয়। জীবনে দীর্ঘদিনের বন্ধুত্ব কিংবা অংশীদারত্ব ধরে রাখা সব সময়ই ভালো বিষয়।
মীর হেলাল বলেন, ঢাকা আমাদের শহর। আমরা চাই, এই শহর যতটা সম্ভব সবুজ ও দূষণমুক্ত হয়ে উঠুক। সরকারও এ লক্ষ্য অর্জনে নিজেদের জায়গা থেকে কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী বৈদ্যুতিক যানবাহনসহ বিকল্প পরিবহনব্যবস্থা চালুর বিষয়ে অত্যন্ত আগ্রহী, যাতে কার্বন নিঃসরণ কমানো যায়।
উবারের মাধ্যমেও তাদের সহযোগী চালকদের বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহিত করা যেতে পারে। তারা যেন এ ধরনের পরিবহনে যুক্ত হন বা নিজেদের গাড়ি পরিবর্তন করেন, সে উদ্যোগ নেওয়া যেতে পারে। এর ফলে পরিবেশদূষণ কমাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, উবার বাংলাদেশের কান্ট্রি হেড জামশেদ হাসান প্রমুখ।
উবারের বহরে বৈদ্যুতিক গাড়ি যুক্ত করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, উবারের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন তাদের বহরে বৈদ্যুতিক গাড়ি যুক্ত করতে সহযোগী চালকদের উৎসাহিত করে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর গুলশানের এক পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।