আরও মনিটরিংয়ের আওতায় প্রধান শিক্ষকরা, ৫ দিনের মধ্যে হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশ

৩০ আগস্ট ২০২৬, ০১:৫৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০২:০৭ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আরও নিবিড় মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে প্রধান শিক্ষকদের পার্সোনাল ডাটা শিটে (PDS) হোয়াটসঅ্যাপ সুবিধাসম্পন্ন মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এটি হালনাগাদ করতে বলা হয়েছে। 

রবিবার (৩০ আগস্ট) মাউশির এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। 

এতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘Digital Monitoring System’ (DMS) অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। অধিকাংশ প্রধান শিক্ষকের PDS-এ সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

এতে আরও বলা হয়, যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের PDS-এ উল্লেখিত মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের নম্বর পরিবর্তন করে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দিয়ে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে PDS-এ আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 

তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬