ইউনিটারের সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ PM
ইউনিটারের সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

ইউনিটারের সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর © সংগৃহীত

টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে সহযোগিতার লক্ষ্যে ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ,ইউনিটার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ড্যাফোডিল প্লাজায় আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর ওয়েলকাম রিসেপশন অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং ভবিষ্যৎ কর্মদক্ষতা উন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

সমঝোতা স্মারক অনুযায়ী, জাতিসংঘের ২০৩০ এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে সহযোগিতা করা হবে।

পাশাপাশি ইউনিটার ও ইউনেস্কো -এর যৌথ উদ্যোগে পরিচালিত নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি লিপ ফাস্ট-এর মাধ্যমে হোল-ইনস্টিটিউশন অ্যাপ্রোচ বাস্তবায়নেও কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

এ সমঝোতা স্মারকটি তিন বছরের জন্য কার্যকর থাকবে এবং এটি একটি নন-এক্সক্লুসিভ  সহযোগিতা কাঠামো হিসেবে পরিচালিত হবে।

সমঝোতা স্মারকে ইউনিটার-এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্ক -এর ব্যবস্থাপনা পরিচালক মি. আলেকজান্ডার এ. মেজিয়া। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির।

রাষ্ট্রপতির সঙ্গে এনএসইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ, ২৭তম সমাবর্…
  • ২৩ নভেম্বর ২০২৬
এক বছরে যাদেরকে হারিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার
  • ২৩ নভেম্বর ২০২৬
ইউনিটারের সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
এনএসইউতে ডিজিটাল মার্কেটিং ও অ্যানালিটিকসে ভবিষ্যৎ ক্যারিয়া…
  • ২৩ নভেম্বর ২০২৬
১৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের মামলায় আপস করায় বাদীর কারাদণ…
  • ২৩ নভেম্বর ২০২৬
নামের সাথে ‘ইকো’ থাকলে অনুষ্ঠানে আসবেন না আইমান আল জাওহারী
  • ২৩ নভেম্বর ২০২৬