উত্তরা ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘উইন্টার এন্টারপ্রেনার্স এক্সপো’ সফলভাবে সম্পন্ন

২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ PM
উত্তরা ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘উইন্টার এন্টারপ্রেনার্স এক্সপো’ সফলভাবে সম্পন্ন

উত্তরা ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘উইন্টার এন্টারপ্রেনার্স এক্সপো’ সফলভাবে সম্পন্ন © সংগৃহীত

উত্তরা ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘উইন্টার এন্টারপ্রেনার্স এক্সপো ২০২৬’ সফলভাবে শেষ হয়েছে। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই) ও বাইরের উদ্যোক্তারা অংশ নিয়ে নিজেদের পণ্য, সেবা এবং নতুন ব্যবসায়িক ধারণা তুলে ধরেন।

১৭ নভেম্বর শুরু হওয়া মেলার কার্যক্রম ২০ নভেম্বর শেষ হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক হাসপিয়া বশীরুল্লাহ।

মেলায় অংশগ্রহণের মাধ্যমে নবীন উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, নিজেদের ব্র্যান্ডের প্রচার এবং ব্যবসা পরিচালনার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। পাশাপাশি নিজেদের পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতাদের মতামত জানার সুযোগও তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স (ওইএ) মেলার আয়োজন করে। এতে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে দ্য ডেইলি ক্যাম্পাস।

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে ব্যবসায়িক ধারণা দেওয়া এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার প্রাথমিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্পর্কে বাস্তব ধারণা পান।

আয়োজন সফল করতে অংশগ্রহণকারী উদ্যোক্তা, স্টল মালিক, দর্শনার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। মেলা থেকে পাওয়া অভিজ্ঞতা ও অনুপ্রেরণা নবীন উদ্যোক্তাদের ভবিষ্যতে ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।

৭ দাবিতে ইউজিসিকে ইইউবি শিক্ষার্থীদের স্মারকলিপি, না মানলে …
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল পুনঃপ্রকাশ, কোন বোর্ডে জিপিএ-৫ …
  • ২৩ নভেম্বর ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘উইন্টার এন্টারপ্রেনার্…
  • ২৩ নভেম্বর ২০২৬
সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন না ৫৫৪৮ শিক্ষার্থী
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল পুনরায় প্রকাশ, দেখুন এখানে
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ২০ জন, ১৮ জনই এক বোর্ডের
  • ২৩ নভেম্বর ২০২৬