ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ, ইউজারনেম সংরক্ষণের সুযোগ

৩০ আগস্ট ২০২৬, ১১:০৮ AM
ব্যবহারকারীর গোপনীয়তা বাড়াতে ইউজারনেম চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীর গোপনীয়তা বাড়াতে ইউজারনেম চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে এখন আর সব সময় নিজের ফোন নম্বর দিতে হবে না। ব্যবহারকারীর গোপনীয়তা বাড়াতে ইউজারনেম চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালুর আগে ব্যবহারকারীদের পছন্দের ইউজারনেম সংরক্ষণের সুযোগও দেওয়া হচ্ছে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এখন থেকেই ব্যবহারকারীরা ইউজারনেম সংরক্ষণ করতে পারবেন। তবে মূল সুবিধাটি চলতি বছরের শেষ দিকে চালু করা হবে। ধাপে ধাপে বিভিন্ন দেশে এই সুবিধা চালু হবে এবং কোনো দেশে এটি চালু হলে হোয়াটসঅ্যাপের ভেতরেই ব্যবহারকারীকে জানানো হবে।

ফোন নম্বর গোপন রেখেই যোগাযোগ
নতুন ব্যবস্থায় কেউ ইউজারনেম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালু করলে, প্রথমবার কোনো ব্যক্তি বা ব্যবসার সঙ্গে যোগাযোগের সময় তার ফোন নম্বর দেখা যাবে না। বিশেষ করে অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এটি কাজে আসতে পারে। যেমন, কোনো অনুষ্ঠান, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচিত কারও সঙ্গে কথা বলতে চাইলে নিজের ফোন নম্বর না দিয়েও যোগাযোগ করা যাবে।

গ্রুপের ক্ষেত্রেও সুবিধাটি গুরুত্বপূর্ণ। কোনো নতুন গ্রুপে যুক্ত হওয়ার সময় সেখানে থাকা অপরিচিত ব্যক্তিদের নিজের ফোন নম্বর দিতে না চাইলে ইউজারনেম ব্যবহার করা যাবে।

ইচ্ছেমতো ইউজারনেম খুঁজে বের করা যাবে না
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেমের কোনো উন্মুক্ত তালিকা থাকবে না। কাউকে ইউজারনেম দিয়ে প্রথমবার যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজারনেম জানা থাকতে হবে। অর্থাৎ অপরিচিত কেউ ইচ্ছেমতো ইউজারনেমের তালিকা ঘেঁটে ব্যবহারকারীকে খুঁজে বের করতে পারবে না।

এ ছাড়া চাইলে ব্যবহারকারী একটি ইউজারনেম কী চালু করতে পারবেন। সে ক্ষেত্রে অন্য ব্যক্তিকে ইউজারনেমের পাশাপাশি ওই নির্দিষ্ট কী-ও জানতে হবে, তবেই প্রথমবার তাকে মেসেজ করা যাবে। ফলে কে যোগাযোগ করতে পারবে, সেটি নিয়ন্ত্রণের সুযোগ আরও বাড়বে।

ভিন্ন খবর: শিক্ষাপ্রতিষ্ঠানের নৈশ প্রহরীদের ২৪ ঘণ্টা ডিউটি বন্ধের দাবি

আগেই নাম পছন্দ করে সংরক্ষণ করুন
হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটির বেশি হওয়ায় অনেকের পছন্দের ইউজারনেম একই হতে পারে। তাই সুবিধাটি সবার জন্য চালুর আগেই ইউজারনেম সংরক্ষণের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া যেসব নির্মাতা, ছোট ব্যবসা বা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে একই নামে পরিচিত, তাদের জন্য ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত ইউজারনেম হোয়াটসঅ্যাপে নেওয়ার একটি বিকল্পও রাখা হয়েছে।

কীভাবে ইউজারনেম সংরক্ষণ করবেন
ইউজারনেম সংরক্ষণ করতে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে। এরপর যেতে হবে—সেটিংস → অ্যাকাউন্ট → ইউজারনেম।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেম সংরক্ষণ করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বরের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে অপরিচিত ব্যক্তি বা নতুন কোনো গ্রুপের সদস্যের সঙ্গে যোগাযোগের সময় ব্যক্তিগত নম্বর গোপন রাখার সুযোগও বাড়বে।

বন্যা-পরবর্তী সময়ে দুর্নীতির খবর পত্র-পত্রিকায় দেখিনি: অর্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সুযোগ ৮ দিন
  • ৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ফাইনালে ওঠা হলো না সাব্বির-শামিমদের
  • ৩০ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েট হলেন ৫৯ বছর বয়সী সেই বেলায়েত শেখ
  • ৩০ আগস্ট ২০২৬
ছিনতাইকারীর হেঁচকা টানে চোখের সামনে শিক্ষিকা স্ত্রীর মৃত্যু…
  • ৩০ আগস্ট ২০২৬