ভয়েস কল ও ইন্টারনেটে আসছে বিশেষ সুবিধা, ৫০০ টাকা কিস্তিতে মিলবে স্মার্টফোনও

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ AM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ © টিডিসি সম্পাদিত

বাংলাদেশে প্রথমবারের মতো বিটিসিএল ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। এতে ভয়েস কল ও ইন্টারনেটে বিশেষ সুবিধা পাবেন গ্রাহক। পাশাপাশি মাত্র ৫০০ টাকা কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগও আসছে।

বিশেষ সহকারী বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মত ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বিটিসিএল। প্রথমত থাকবে বিটিসিএল এমভিএনও, মোবাইল সিম। দ্বিতীয়ত থাকবে বিটিসিএল আলাপ আইপিফোন অ্যাপ বেজড ভয়েস কলিং। এই দুইয়ের মাধ্যমে দেওয়া হবে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস। 

নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং পলিসিতে এমভিএনও লঞ্চিং এর সব বাধা দূর করেছে জানিয়ে ফাইজ তাইয়েব আহমেদ বলেন, বিটিসিএল জীপন ও আইএসপি সংযোগের এর মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা। আর অপশনাল ওটিটি বঙ্গ, চরকি, হইচই এর মাধ্যমে আসবে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে এখানে নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম যুক্ত করা যেতে পারে। এর মাধ্যমে ওটিটিগুলোর পাইরেসি সমস্যা এড্রেস করা হবে। 

মাত্র ৫০০ টাকা কিস্তিতে মাত্র এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট থাকবে জানিয়ে তিনি বলেন, শুরুতে থাকবে সামান্য কিছু ডেপোজিট। এর মাধ্যমে সমাধান করা হবে চলমান এক্সেস টু ডিভাইস প্রবলেম। এককালীন অর্থ পরিশোধের চাপে প্রান্তিক পর্যায়ের নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত নাগরিকরা স্মার্টফোন কিনতে পারছে না। সেজন্য ডিভাইস এক্সারসিবিলিটি সহজ করার জন্য কাজ করছি। 

আরও পড়ুন: ডট বাংলা ও ডট বিডি ডোমেইন উন্মুক্ত হচ্ছে, সুযোগ আসছে ‘ডট জিওভি’ ব্যবহারেরও

একাধিক কোম্পানি দ্রুত কিস্তিতে ফোন বিক্রি শুরু করবে জানিয়ে তিনি বলেণ, ‘আমরা একাধিক স্থানীয় উৎপাদকের সাথে বসেছি। ৫০০ টাকা কিস্তিতে তারা মোটামুটি মানের স্মার্টফোন বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন। অক্টোবরে বিটিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত মিডিয়া কমিউনিকেশনে যাবে। 

বিশেষ সহকারী বলেন, ‘দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল, মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্ট এক্সেস, নিশ্চিত করে যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন আলোড়ন আনার চেষ্টা করবে। আমরা চাই মানুষের যোগাযোগে এবং বিনোদনে লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্ট সহ, ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন মুছে যাক।’

গাইবান্ধায় পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২, আহত ৪
  • ১৯ মে ২০২৬
গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত পৌনে দুই লাখ পশু
  • ১৯ মে ২০২৬
৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠান…
  • ১৯ মে ২০২৬
জীবন বিমা করপোরেশন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার, আবেদন অভি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ
  • ১৯ মে ২০২৬
দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081