ডট বাংলা ও ডট বিডি ডোমেইন উন্মুক্ত হচ্ছে, সুযোগ আসছে ‘ডট জিওভি’ ব্যবহারেরও

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ AM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ © টিডিসি সম্পাদিত

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ। তিনি বলেছেন, রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএল-এর সত্ত্বে রেখে রিসেলার দেওয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কথা বলেছেন ফাইজ তাইয়েব আহমেদ। তিনি বলেন, এই সময়ে এসে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হবার কথা থাকলেও মাত্র ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে। এর মধ্যে ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ডোমেইন মিলে ৩৭ হাজার হোস্টিং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। 

অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি জানিয়ে ফাইজ তাইয়েব আহমেদ বলেন, এজন্য আওয়ামী ম্যানেজমেন্ট দায়ী, বিদেশ ভ্রমণ হবে না এমন হাস্যকর কারণে এর কাজ আটকে রাখা হয়েছিল। এভাবে ডোমেইন নেইম হোস্টিং ফরেন কারেন্সি ড্রেইন করছে, যা আংশিকভাবে হলেও থামানো দরকার।  

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা

এর পাশাপাশি ডট জিওভি- সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, ডট এডু ডট বিডি- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা যেতে পারে। ডটকম ডটবিডি রিসেলার উন্মুক্ত করা হবে। ডট ওআরজি ডট বিডিসহ অপরাপর ডট বিডি ও ডট বাংলার এক্সটেন্ডেড ডোমেইন নেইম সমূহের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএল-এর সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬