দেলোয়ার হোসেন আজিজি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে ফেরানো দুঃখজনক

২২ জুলাই ২০২৬, ১১:৫৯ AM
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি © টিডিসি সম্পাদিত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে জেলা প্রশাসকদের (ডিসি) নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটির পরিবর্তে ম্যানেজিং কমিটির কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া কল্যাণকর পদক্ষেপগুলো কন্টিনিউ করা উচিত বলে মত তার।

আজ বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ সকল নিয়োগ সরকারের অধীনে নেয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছিল।’

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কর্মচারী নিয়োগ ফের কমিটির হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া কল্যাণকর পদক্ষেপগুলো কন্টিনিউ করা উচিত। এই প্রজ্ঞাপন বাতিল করে সকল নিয়োগ সরকারের অধীনে নিতে হবে।’

আরও পড়ুন: ম্যানেজিং কমিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের পরিপত্র বাতিলের দাবি

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে জেলা প্রশাসকদের (ডিসি) নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে জারি করা অন্তর্বর্তী সরকারের আলোচিত পরিপত্র বাতিল করা হয়েছে। ফলে কর্মচারী নিয়োগে সুপারিশের ক্ষমতা ফের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছেই ফিরে গেল।

তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
নেটওয়ার্কের বাইরে থাকলেও মোবাইলে মিলবে স্টারলিংক সেবা
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬