নতুন এমপিও হওয়া শিক্ষকদের সুখবর দিল মাউশি

০৪ জুলাই ২০২৬, ০৮:৫৫ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের মধ্যে যারা নতুন এমপিওভুক্ত হয়েছেন, বেতন পেতে নতুন করে প্রতিষ্ঠান থেকে তাদের তথ্য দেওয়ার প্রয়োজন নেই। এর ফলে খুব সহজেই তারা জুলাই মাসের বেতন পাবেন বলে জানা গেছে।

শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন।

তিনি জানান, ‘জুলাই-২০২৬ মাসে যে সকল শিক্ষক-কর্মচারীর নতুন এমপিও আবেদন সম্পন্ন হচ্ছে তাদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির তথ্য প্রতিষ্ঠান থেকে দেওয়ার প্রয়োজন নেই। এখন থেকে অনুমোদিত অনলাইন এমপিও আবেদন থেকেই প্রয়োজনীয় তথ্য নিয়ে আইবাসের যাচাই সম্পন্ন করা হবে।’

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬