মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন কবে, জানা গেল

০৫ জুলাই ২০২৬, ০১:১৮ PM
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) কিংবা আগামীকাল সোমবার এর অনুমোদন দিতে পারেন শিক্ষামন্ত্রী। এরপর দুই-একদিনের মধ্যেই বেতন পাবেন শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট) মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তিন-চার দিনের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা বেতন পেয়ে যাবেন।’

তিনি বলেন, আজ কিংবা আগামীকাল ফাইল অনুমোদন দিতে পারেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে হয়তো দুদিন সময় লাগতে পারে।’

আরও পড়ুন: ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাইল এনটিআরসিএ, পদ যত

এ কর্মকর্তা বলেন, ‘ইতিমধ্যে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের পার্সিয়াল বেতন দেওয়া হয়। ৩৮ হাজারের মতো শিক্ষক-কর্মচারী বেতন পেয়েছেন। অন্যরা তিন-চার দিনের মধ্যেই পেয়ে যাবেন।’

এর আগে বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জনতা ব্যাংকের অ্যাকাউন্টধারীদের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়। গত মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬