মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের একটি ব্যাংকের বেতনের চেক ছাড়

৩০ জুন ২০২৬, ০৫:৫৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৬:২৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জনতা ব্যাংকের অ্যাকাউন্টধারীদের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আজ মঙ্গলবার থেকে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন।

আজ মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের মে মাসের (বেতন-ভাতাদি'র সরকারি অংশের) ১ টি চেক বন্টনকারী জনতা ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। যার স্মারক নং- ৫৭.২৫.০০০০.011.06.001.24-১৩৭। শিক্ষক-কর্মচারীগণ ৩০ জুন থেকে জনতা ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্ট শাখা হতে মে/২০২৬ মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।’

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬