১৯তম নিবন্ধনের আগে বিধিমালা সংশোধন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ PM
শিক্ষামন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘সংশ্লিষ্ট সকলের মতামতের প্রেক্ষিতে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বিধিমালা সংশোধনপূর্বক দ্রুত প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি এবং বিদ্যমান বিধিমালা সংশোধনে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হয়ে তিন ঘণ্টা ব্যাপী এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কিছু বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ফের আরেকটি সভা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র জানিয়েছে, বেলা ১১টায় সভা শুরু হলেও শিক্ষামন্ত্রী ড. মিলন আসেন বেলা দেড়টায়। ফলে খসড়া বিধিমালার কোনো বিষয়েই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে প্রার্থীদের পছন্দক্রম নিয়ে কিছুটা আলোচনা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য আরেকটি সভা করা হবে। ওই সভায় বিস্তারিত আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে। কবে সভা হবে, সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।’

রয়টার্স আসলে কী বলছে, প্রতিবেদকের পরিচয় কী— ক্ষোভ ঝাড়লেন প…
  • ২৪ নভেম্বর ২০২৬
৩৬ বছরে পদার্পণ করছে খুলনা বিশ্ববিদ্যালয়
  • ২৪ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের মহসিন কলেজে শিবির-ছাত্রশক্তি উত্তেজনা— ‘শিবিরের…
  • ২৪ নভেম্বর ২০২৬
আরও এক রাষ্ট্রদূতকে প্রত্যাহার 
  • ২৪ নভেম্বর ২০২৬
নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক পেলেন মেরিটাইম ইউনিভার্স…
  • ২৪ নভেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের আগে বিধিমালা সংশোধন নিয়ে যা বললেন শিক্ষামন্ত…
  • ২৪ নভেম্বর ২০২৬