স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ AM
নির্বাচন নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

নির্বাচন নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন © ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ঋণখেলাপী, জামিনদার এবং ইউটিলিটি বিল বকেয়া থাকলেও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হবেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভা শেষে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্তের কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইউনিয়ন ও উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং জেলা পরিষদ—এ পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনী আইন পর্যালোচনা করে সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন। এগুলো শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আখতার আহমেদ বলেন, এখন ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু তারা ১৮ বছর পূর্ণ করার আগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন না। ১৮ বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়। এর আগে পর্যন্ত তথ্য ‘ডরম্যান্ট’ অবস্থায় থাকে।

আরও পড়ুন: সরকারের ৫ মাস: জামায়াতের ছয় এমপির ৬ বিতর্ক

ইসির এ কর্মকর্তা আরও বলেন, ‘তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমানো যায় কি না, তা নিয়ে কমিশন পর্যালোচনা করছে। এসএসসি, অষ্টম শ্রেণি না প্রাথমিক স্তর থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে, সে বিষয়ে বিশ্লেষণের ভিত্তিতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬