পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ AM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ AM
বিক্ষোভ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিক্ষোভ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © সংগৃহীত

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীরা। 

সোমবার দিবাগত রাত ১১টায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং ডুয়েট গেটের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মধ্যরাতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং হবিগঞ্জ পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো হামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।

সমাবেশে উপস্থিত বক্তারা হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। 

আরও পড়ুন: নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে না: সারজিস আলম

তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের দমন-পীড়ন ও সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শিক্ষার্থীরা এ সময় সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীর এমন মারমুখী আচরণের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত জবাবদিহি নিশ্চিত করার জোর আহ্বান জানান। সেই সঙ্গে হামলায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদের পাশাপাশি ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের পেশাগত দাবির বিষয়টিকেও জোরালোভাবে উত্থাপন করা হয়। 

ডুয়েট শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০ম গ্রেড বহাল রাখা তাদের ন্যায্য অধিকার এবং এই দাবি আদায়ে তারা হবিগঞ্জ পলিটেকনিকসহ দেশের সকল কারিগরি শিক্ষার্থীদের পাশে রয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে বাধা সৃষ্টি বা দমন-পীড়ন চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না। হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এবং কারিগরি শিক্ষার্থীদের ১০ম গ্রেডসহ অন্যান্য যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ রাজপথে ঐক্যবদ্ধ থাকবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9