শহীদ ওসমান হাদিকে নিয়ে কটূক্তি, দিনাজপুর পলিটেকনিকের শিক্ষার্থী বহিষ্কার

২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ AM
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট © সংগৃহীত

শহীদ ওসমান হাদির শাহাদাতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও উল্লাস করার অভিযোগে মনমোহন রায় নামের এক শিক্ষার্থীকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থী মনমোহন রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে। তিনি পলিটেকনিক ইনস্টিটিউটের টেকনোলজি–পাওয়ার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।

জানা যায়, আনুমানিক ১৭ ডিসেম্বর রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তিনি পোস্ট করেন ‘হেডশর্ট ডান, মেডিকিট নিয়ে আর কতক্ষণ’। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ২১ ডিসেম্বর বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬