শিক্ষকদের ৫ কোটি টাকা ব্যাংকে 

০৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ছবি

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ৫ কোটি টাকা ব্যাংকে পাঠানো হয়েছে। এসব টাকা পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে।

কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট ৩ হাজার ৫৪১টি পারিশ্রমিক বিলের বিপরীতে ৪ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার ৪৭৩ টাকা ২০ পয়সা ব্যাংকে পাঠানো হয়েছে। এ টাকার জন্য ৮টি চেক (নং ৮৭৮৯০১২ থেকে ৮৭৮৯০১৯) গত ৪ মার্চ ইস্যু করা হয়েছে।

এক চিঠিতে সোনালী ব্যাংক পিএলসি’র আগারগাঁও শাখাকে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের নিজ নিজ সঞ্চয়ী হিসাব নম্বরে টাকা স্থানান্তরের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রযোজ্য ব্যাংক চার্জ প্রাপকের প্রাপ্য টাকা থেকে কাটা হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের এক চিঠিতে আরো বলা হয়েছে, যেসব হিসাব নম্বরে গরমিল বা ভুলত্রুটি থাকবে সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট টাকা বোর্ডের সান্ড্রি হিসাব নম্বর ৪৪৪০৪৩৬০০০৪৮৩-এ জমা থাকবে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশসহ যৌক্তিক আবেদন পাওয়ার পর তালিকা সংশোধন করে ওই সান্ড্রি হিসাব থেকে অর্থ পাঠানো হবে।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬