ওসমান হাদি হত্যাকাণ্ড

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ PM
ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ © লোগো

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি এবং গত ১২ ডিসেম্বর থেকে নেওয়া সরকারের পদক্ষেপের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টার ব্যাখ্যা দেওয়াসহ দুই দফা দাবি জানিয়েছে প্লাটফর্মটি।

নেতাকর্মীরা বলছেন, সরকার তাদের দাবি মানেনি, বরং এক অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। ফলে নতুন কর্মসূচি ঘোষণার জন্য আজ সোমবার দুপুর ১২টায় শাহবাগ মোড়ে সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রবিবার রাতে এক বার্তায় সাংবাদিকদের এ বিষয়ে জানায় প্লাটফর্মটি।

বার্তায় বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা কর্তৃক শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে একজন অতিরিক্ত আইজিপিকে মিডিয়ার মুখোমুখি করার মধ্য দিয়ে পুরো ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং প্রশাসনিক পদক্ষেপের ব্যাপারে আশানুরূপ জবাব দিতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের বক্তব্যকে প্রত্যাখানের প্রেক্ষিতে আগামীর কর্মসূচী ও দাবি নিয়ে শাহবাগের শহীদ হাদি চত্বরে দুপুর ১২টায় ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

তাদের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ ব্যাপারে বলা হয়, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেননি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেফতার করা হয়নি। অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের ২ দফা:
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন অব্দি বিচারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।
২. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিতকরে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

 

 

সরকারের প্রতিশ্রুতি ও শিক্ষা বাজেট
  • ২০ মে ২০২৬
দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081