এসএসসি ও দাখিল ভোকেশনালের কেন্দ্র তালিকা প্রকাশ

০৫ মার্চ ২০২৬, ০১:০৬ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০১:২২ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা (লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার জন্য) সংশ্লিষ্ট সকলের অবগতি ও যথাযথ কার্যার্থে প্রকাশ করা হলো। পরীক্ষা কেন্দ্রের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের তালিকা কেন্দ্রের ডান পাশে উল্লেখ করা হলো। 

এতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে পরীক্ষার্থীগণ তাদের নিজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে, কোনো ভেন্যু পরিবর্তন করে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবেনা। তবে, স্থানীয় প্রশাসন প্রয়োজন বোধে সুষ্ঠু পরীক্ষা গ্রহণের স্বার্থে কেন্দ্র সচিবের সাথে আলোচনাক্রমে ভেন্যু নির্বাচন করে পরীক্ষা গ্রহণ করতে পারবেন এবং এ ক্ষেত্রে অবশ্যই বোর্ডকে অবহিত করতে হবে এবং নির্ধারিত কেন্দ্রের কেন্দ্র সচিবই উক্ত ভেন্যুর পরীক্ষা পরিচালনা করবেন।

এতে আরও বলা হয়, কোনোক্রমেই পরীক্ষা কেন্দ্রে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষক তার শিক্ষার্থীদের হল পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না, নীতিমালা অনুযায়ী বাহিরের শিক্ষক নিয়োগ পূর্বক পরিদর্শকের দায়িত্ব প্রদান করতে হবে। বোর্ড কর্তৃক মনোনীত কেন্দ্রসমূহের তালিকা বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেখা যাবে। সংশ্লিষ্ট নির্বাচিত কেন্দ্র সমূহের পরীক্ষা চলাকালীন সময়ে কোন অনিয়ম/অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আগামীতে সরাসরি কেন্দ্র বাতিল বলে গণ্য হবে। 

কেন্দ্র তালিকা দেখুন এখানে

দ্বিতীয় দিনের মতো বিজ্ঞানের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিচ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৫৩ জেলায় ৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেবে ই-জোন এইচ আর এম …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9