কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ

রিফাত মোল্লা ও আসিফুর রহমান

রিফাত মোল্লা ও আসিফুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে রিফাত মোল্লা এবং সেক্রেটারি মনোনীত হয়েছে আসিফুর রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) নব-নির্বাচিত সভাপতি রিফাত মোল্লা এক বিবৃতির মাধ্যমে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, নবনির্বাচিত সভাপতি রিফাত মোল্লা প্রতিষ্ঠানের মেকানিক্যাল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়া আসিফুর রহমান সিভিল বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষে অধ্যায়নরত। 

নবনিযুক্ত সেক্রেটারি আসিফুর রহমান বলেন, ‘ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন এবং সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি বছর সেশন শেষে কাঠামো পুনর্গঠন করা হয়। ২০২৬ সেশনের জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি আমানত হিসেবে গ্রহণ করেছি।’

তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়ে আরও বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রশিবিরের যে ঐতিহাসিক ভূমিকা, তা ক্যাম্পাস প্রাঙ্গণে ভবিষ্যতেও বজায় থাকবে।’

সভাপতি রিফাত মোল্লা বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশ এবং ক্যারিয়ার গঠনে বিশেষ কর্মসূচি নিয়ে আমরা কাজ করব। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ছাত্রশিবির সবসময় সম্মুখ সারিতে থাকবে। সংগঠনের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে দ্রুতই একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ‘

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬