পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৫ মার্চ ২০২৬, ১২:৪২ PM
গোয়ালঘরে মজুত করে রাখা জ্বালানি তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

গোয়ালঘরে মজুত করে রাখা জ্বালানি তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর © টিডিসি

পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ) দুপুরে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারের ‘খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সন্টু ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়।

পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং ক্রেতাদের জিম্মি করে চড়া দাম হাতিয়ে নিতে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে-এমন সংবাদের ভিত্তিতে সুজানগরের চিনাখড়া বাজারে অভিযানে নামে আভিযানিক দল।

অভিযান চলাকালীন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম দোকান বন্ধ করে সটকে পড়ার চেষ্টা করেন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দোকানের পেছনে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়ালঘরে মজুদ করে রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেনের সন্ধান পায় আভিযানিক দল।

অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, উদ্ধার করা তেলগুলো তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ মজুদের অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মাহমুদ হাসান রনি আরও বলেন, একই দিনে আতাইকুলা ও চিনাখড়াসহ মোট চারটি বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence