দশম গ্রেড ইস্যু

ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৯ জানুয়ারি ২০২৬, ১২:২৯ AM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩০ AM
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

দশম গ্রেড বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায়  সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১টা নাগাদ আবাসিক হোস্টেল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিক্ষোভকারীরা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেড সংক্রান্ত দাবি উপেক্ষা করেছে।

এর আগে বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান আন্দোলন ও দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করে। উক্ত কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ প্রদান করে, যা প্রকাশের পরপরই ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ সুপারিশ বৈষম্যমূলক। তারা অবিলম্বে কমিটির সুপারিশ বাতিল ও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬