এসএসসি পরীক্ষায় ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে এলো যে পরিবর্তন

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ AM
এসএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষা © সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বোর্ডের চেয়ারম্যান রবিউল কবির চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন কার্যকর হবে।

আরও বলা হয়, বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দিয়ে পূর্বের বহুনির্বাচনী অংশের ১৫ নম্বরের সাথে অতিরিক্ত ১০ নম্বর যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে।

এছাড়াও ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি করে মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে পারবেন।

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬