শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি

১১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ PM
নওগাঁর পত্নীতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি

নওগাঁর পত্নীতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি © সংগৃহীত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ ও উপস্থিতির হার বাড়াতে নিজস্ব অর্থায়নে দুপুরের খাবার (মিড-ডে মিল) চালু করেছে নওগাঁর পত্নীতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়। প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন এ খাবার দেওয়া হবে। পাশাপাশি দূরের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি গাড়ির ব্যবস্থা, গাড়ি রাখার জন্য গ্যারেজ নির্মাণ এবং বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সুরুজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জামিল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন, ইউপি সদস্য ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সুবরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। গত পাঁচ বছরে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। অনেক শিক্ষার্থী বিরতির সময় দুপুরের খাবার খেতে বাড়িতে গিয়ে আর বিদ্যালয়ে ফিরে আসে না। ফলে তাদের পাঠদান ব্যাহত হয়। এ সমস্যা সমাধানে বিদ্যালয়েই খাবারের ব্যবস্থা করা জরুরি।

বক্তারা আরও বলেন, প্রত্যন্ত ও দরিদ্র এলাকায় অবস্থিত হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতেও নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা বিবেচনায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নয়টি দাবি উত্থাপন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের সভাপতি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নয়টি দাবি জানানো হয়েছিল। এর মধ্যে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট চারটি দাবি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মেনে নিয়েছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সুরুজ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনার পরিবেশ উন্নত করতে প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বিদ্যালয়ের অর্থায়নে মিড-ডে মিল চালু করা হয়েছে। এ ছাড়া দূরের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি গাড়ি দেওয়া হবে, শিক্ষক-শিক্ষার্থীদের যানবাহন রাখার জন্য গ্যারেজ নির্মাণ করা হবে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সপ্তাহের প্রতিদিন মিড-ডে মিল চালু এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
দেশের সব মহিলা কলেজের তথ্য চাইল মাউশি 
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950