২০২৬ সালের এসএসসি পরীক্ষায় তিন বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন পরিবর্তন

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ AM
এসএসসি পরীক্ষার কেন্দ্রে শিক্ষা উপদেষ্টা

এসএসসি পরীক্ষার কেন্দ্রে শিক্ষা উপদেষ্টা © ফাইল ফটো

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবি চেয়ারম্যান রবিউল কবির চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন কার্যকর হবে।

আরও বলা হয়, বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দিয়ে পূর্বের বহুনির্বাচনী অংশের ১৫ নম্বরের সাথে অতিরিক্ত ১০ নম্বর যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে।

এছাড়াও ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি করে মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে পারবেন।

ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬