এসএসসি পাসেই চাকরি দুর্নীতি দমন কমিশনে, পদ ১০১, আবেদন শেষ ১১ সেপ্টেম্বরে

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ AM
২ পদে ১০১ কর্মী নিয়োগে আবেদন চলছে দুর্নীতি দমন কমিশনে

২ পদে ১০১ কর্মী নিয়োগে আবেদন চলছে দুর্নীতি দমন কমিশনে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটি ১৭ এবং ২০তম গ্রেডে ২ পদে ১০১ কর্মী নিয়োগে বুধবার (৬ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ সেপ্টেম্বরের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: দুর্নীতি দমন কমিশন (দুদক);

১. পদের নাম: কনস্টেবল;

পদসংখ্যা: ৯১টি;

বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি পানি উন্নয়ন বোর্ডে, পদ ৪৬৮

২. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১০টি;

বেতনস্কেল: ৮২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ আগস্ট, ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের পদ্ধতিসহ আবেদনের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: দুদকের অফিশিয়াল ওয়েবসাইট

‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬