স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স্বর্ণালংকার ও টাকা

১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৮:০১ AM
শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট

শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট © প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

জানা গেছে, বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার জন্য আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন লক্ষ্মী রানী নাথ। চন্দ্রগঞ্জ থানা থেকে সামান্য পশ্চিমে একটি নার্সারির সামনে তাঁর নামার কথা ছিল। তবে সেখানে না থেমে অটোরিকশাটি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক দিয়ে সামনে এগিয়ে যায়।

একপর্যায়ে অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, এ ঘটনায় অটোরিকশার চালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ নভেম্বর ২০২৬
দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে মিলবে যেসব উপকার
  • ১২ নভেম্বর ২০২৬
‘এক দিনের বন্ধুত্বও কামনা করি না’— মধ্যরাতে রহস্যময় পোস্ট ঢ…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950